নিরাপত্তা-প্রদান
নিরাপত্তার সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হল মানুষ এবং তাদের সম্পত্তি রক্ষা করা । এর মধ্যে তাদের শারীরিক নিরাপত্তা এবং তাদের সম্পদ উভয়ই অন্তর্ভুক্ত। ভালো নিরাপত্তা ব্যবস্থা অপরাধীদের পক্ষে কোনো ব্যক্তি বা কোনো স্থানকে টার্গেট করা কঠিন করে তুলবে।Nov 3, 2022
বাংলাদেশি প্রবাসীদের কল্যাণ ও উন্নয়ন করা 1
প্রবাসী ও অভিবাসীদের কল্যাণ ও উন্নয়ন:সঠিকভাবে ব্যবহার বাংলাদেশি প্রবাসী ও অভিবাসীদের পরিশ্রমে আয় করা টাকা নিশ্চিত করতে পারলেই তাদের জীবনের কল্যাণ ও উন্নয়ন নিশ্চিত হবে”।বাংলাদেশি প্রবাসীদের পারিশ্রমিক আয় করা টাকা সঠিকভাবে ব্যবহারই কল্যাণ ও উন্নয়নের সঠিক পথ।বাংলাদেশি প্রবাসী ও অভিবাসীগণ দেশের অর্থনীতিতে এক বিরাট ভূমিকা পালন করে।তারা বিদেশে কঠোর পরিশ্রম করে যে আয় করেন, তা দেশের অর্থনীতিকে স্থিতিশীল রাখার পাশাপাশি তাদের পরিবার ও সমাজের জীবনমান উন্নয়নে সহায়তা করে।তবে, এই অর্থ সঠিকভাবে ব্যবহার না করাতে প্রবাসীদের নিজস্ব কল্যাণ ও উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হয় না।এ প্রবন্ধে Easy Lives প্রবাসীদের আয় করা টাকা সঠিকভাবে ব্যবহার করার গবেষণা মুলক সঠিক উপায় এবং তাদের জীবনের কল্যাণ ও উন্নয়ন নিশ্চিত করার বিভিন্ন দিক তুলে ধরবে এবং মানসিক, সামাজিক, রাজনৈতিক ও আইনগত বিষয়ে সহযোগিতা করবে।১. অর্থনৈতিক পরিকল্পনা ও সঞ্চয়অর্থনৈতিক পরিকল্পনা: প্রবাসীরা যে আয় করেন তা সঠিকভাবে পরিচালনা করার জন্য একটি সুষ্ঠু অর্থনৈতিক পরিকল্পনা থাকা জরুরি। এটি তাদের আয়ের একটি নির্দিষ্ট অংশ সঞ্চয় এবং বিনিয়োগের জন্য বরাদ্দ করতে সাহায্য করবে। অর্থনৈতিক পরিকল্পনার মাধ্যমে প্রবাসীরা তাদের আর্থিক লক্ষ্যগুলি নির্ধারণ করে ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিতে পারেন।সঞ্চয়: প্রবাসীদের আয় থেকে নিয়মিত সঞ্চয় হওয়া উচিত। এটি অপ্রত্যাশিত খরচের সময় সহায়ক হতে পারে এবং ভবিষ্যতে আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে পারে। সঞ্চয় করার জন্য বিভিন্ন ব্যাংকিং পদ্ধতি ও সঞ্চয় প্রকল্পে অংশগ্রহণ করা যেতে পারে।২. বিনিয়োগের সুযোগ: প্রবাসীদের আয় সঠিকভাবে বিনিয়োগ করা হলে তা দীর্ঘমেয়াদে আরো বেশি উপার্জনের সুযোগ সৃষ্টি করতে পারে। বিভিন্ন বিনিয়োগের ক্ষেত্র যেমন জমি, আবাসন, শেয়ারবাজার, এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগে বিনিয়োগ করা যেতে পারে। বাংলাদেশ সরকার প্রবাসীদের জন্য কিছু বিশেষ বিনিয়োগ প্রকল্প ও সুবিধা প্রদান করে যা তাদের বিনিয়োগকে আরো সুরক্ষিত করে।৩. শিক্ষা ও স্বাস্থ্যশিক্ষা: প্রবাসীদের আয়ের একটি অংশ তাদের সন্তানদের শিক্ষায় বিনিয়োগ করা উচিত। মানসম্মত শিক্ষা তাদের সন্তানদের ভবিষ্যৎ জীবনের জন্য প্রস্তুত করবে এবং পরিবারিক কল্যাণ বৃদ্ধি করবে। বিভিন্ন শিক্ষাবৃত্তি ও প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করার মাধ্যমে তাদের সন্তানেরা আরো বেশি দক্ষতা অর্জন করতে পারবে।স্বাস্থ্য: পরিবারের সদস্যদের স্বাস্থ্যসেবায় প্রয়োজনীয় বিনিয়োগ করা উচিত। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা, স্বাস্থ্য বীমা, এবং মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করা উচিত। এতে করে পরিবার সুস্থ থাকবে এবং স্বাস্থ্যজনিত কারণে অপ্রত্যাশিত খরচ এড়ানো সম্ভব হবে। ৪. সামাজিক সুরক্ষা ও পুনর্বাসনসামাজিক সুরক্ষা: প্রবাসীদের আয়ের একটি অংশ সামাজিক সুরক্ষা খাতে ব্যয় করা উচিত। এটি তাদের এবং তাদের পরিবারের জন্য একটি সুরক্ষিত আর্থিক ভিত্তি তৈরি করবে। সামাজিক সুরক্ষা অন্তর্ভুক্ত করে জীবন বীমা, স্বাস্থ্য বীমা, এবং অন্যান্য নিরাপত্তামূলক সুবিধা। পুনর্বাসন: প্রবাসীদের দেশে ফেরার পর তাদের পুনর্বাসন এবং পুনরায় কর্মসংস্থানের সুযোগ তৈরি করা জরুরি। দেশে ফেরার পর তাদের আয় থেকে সঞ্চিত অর্থ সঠিকভাবে বিনিয়োগ করা উচিত, যাতে তারা পুনর্বাসনের সময় অর্থনৈতিকভাবে স্থিতিশীল থাকতে পারে। প্রবাসী কল্যাণ বোর্ড এবং অন্যান্য সংস্থার সহযোগিতায় পুনর্বাসন প্রক্রিয়া আরো সুষ্ঠু ও কার্যকর করা যেতে পারে। ৫. আর্থিক পরামর্শ ও প্রশিক্ষণ আর্থিক পরামর্শ: প্রবাসীদের জন্য আর্থিক পরামর্শ ও প্রশিক্ষণ ব্যবস্থা চালু করা উচিত। এ ধরনের পরামর্শ ও প্রশিক্ষণ তাদের আয় সঠিকভাবে ব্যবহার করার দক্ষতা বৃদ্ধি করবে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং ব্যাংকগুলো এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।প্রশিক্ষণ: প্রবাসীরা বিভিন্ন প্রকার প্রশিক্ষণ গ্রহণ করে নতুন দক্ষতা অর্জন করতে পারেন,…
প্রবাসী কল্যাণ ডেস্ক: শাহজালাল বিমানবন্দরে প্রবাসীদের জন্য সহায়তা ও সেবা
✈️ প্রবাসী কল্যাণ ডেস্ক: শাহজালাল বিমানবন্দরে প্রবাসীদের জন্য সহায়তা ও সেবা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্থাপন করা হয়েছে মোট ৬টি প্রবাসী কল্যাণ ডেস্ক, যেগুলোর মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের জন্য গুরুত্বপূর্ণ সেবা প্রদান করা হচ্ছে। এই ডেস্কগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে বিদেশগামী ও প্রত্যাগত প্রবাসীদের সহায়তা নিশ্চিত করা। 🧭 প্রবাসী কল্যাণ ডেস্কগুলোর অবস্থান প্রধান ডেস্ক: টার্মিনাল-২, বহির্গমন কনকোর্স হল (৫ নম্বর গেট, ডান দিকে)। দ্বিতীয় ডেস্ক: টার্মিনাল-১, দক্ষিণ পাশের বহির্গমন ইমিগ্রেশন কাউন্টারে (ইমিগ্রেশন-১ গেট, বাম দিকে)। তৃতীয় ডেস্ক: টার্মিনাল-১, উত্তর পাশের ইমিগ্রেশন কাউন্টারে (ইমিগ্রেশন-২ গেট, বাম দিকে)। চতুর্থ ডেস্ক: টার্মিনাল-২, বহির্গমন ইমিগ্রেশন কাউন্টার সংলগ্ন (ইমিগ্রেশন-৩ গেট, বাম দিকে)। পঞ্চম ডেস্ক: আগমন ইমিগ্রেশন হলে, ডিউটি ফ্রি শপের দক্ষিণ পাশে। ষষ্ঠ ডেস্ক: আমদানি কার্গো ভবনে। 📊 নভেম্বর ২০২৪ সালের প্রবাসী কল্যাণ ডেস্কের কার্যক্রম প্রধান ডেস্কের মাধ্যমে নভেম্বর মাসে ৬৪,৩২০ জন সৌদি আরবগামী কর্মীর ভিসা ও আকামার মেয়াদ যাচাই করা হয়েছে।এছাড়া, বিদেশগামীদের বিনামূল্যে ডকুমেন্ট প্রিন্ট, ফটোকপি, এবং চেক-ইনের সহায়তা দেওয়া হয়েছে। 🛂 ইমিগ্রেশন ডেস্কের কার্যক্রম: ১,০৯,৯৪২ জন অভিবাসী কর্মীর বিএমইটি ক্লিয়ারেন্স যাচাই করা হয়। ১০৩ জন অনিয়মিত কর্মীকে ফেইক বা অনুপস্থিত বিএমইটি ছাড়পত্রের কারণে অফলোড/যাত্রাবিরতি দেওয়া হয়। 💼 আগমন ও কার্গো ডেস্কের সেবা ২,৮০০ জন যাত্রীর তথ্য সহায়তা ও রেফারেল সার্ভিস দেওয়া হয়। ৩৭২ জন প্রবাসী মৃত কর্মীর মরদেহ গ্রহণ এবং ৩৫,০০০ টাকা করে মোট ১৩ কোটি ২০ হাজার টাকা মরদেহ পরিবহন ও দাফনের খরচ বাবদ প্রদান করা হয়। ১৪ জনের মরদেহ অ্যাম্বুলেন্সে পরিবহন করা হয়। ১০৫ জন অসহায় কর্মীকে ১-২ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়। ১ জন গুরুতর অসুস্থ ব্যক্তিকে ৫০,০০০ টাকার চিকিৎসা সহায়তা এবং ৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। 🏥 অতিরিক্ত চিকিৎসা ও সেবা কার্যক্রম প্রবাসী কল্যাণ ডেস্ক থেকে আরও যেসব সেবা দেওয়া হয়: বোর্ডিং কার্ড সংগ্রহ ও পূরণে সহায়তা বৈধ কর্মীর বহির্গমন ছাড়পত্র যাচাই অসুস্থ কর্মীকে সরকারি হাসপাতালে প্রেরণ ও চিকিৎসা সহায়তা কল্যাণ বোর্ডের অ্যাম্বুলেন্সে হাসপাতালে স্থানান্তর ভাড়ায় অ্যাম্বুলেন্সের ব্যবস্থা জেল/আউটপাস নিয়ে ফেরত কর্মীদের খাদ্য ও পানীয় বিতরণ এসওপি অনুযায়ী সকল সহায়তা ও রেফারেল সার্ভিস ⚰️ মৃত প্রবাসীর মরদেহ পরিবহন ও দাফন খরচ পাওয়ার নিয়ম প্রবাসী কর্মীর মৃত্যুর পর তার মরদেহ পরিবারের হাতে পৌঁছাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয় কার্গো ডেস্ক। মরদেহ পরিবহন ও দাফন খরচের জন্য প্রয়োজনীয় কাগজপত্র সরবরাহ করলেই অর্থ প্রদান করা হয়। যা লাগবে: মৃত ব্যক্তির জাতীয় পরিচয়পত্র/পাসপোর্ট কপি ওয়ারিশ সনদ মৃত্যু সনদ বিমানবন্দর গ্রহণপ্রাপ্তির দলিল ব্যাংক একাউন্ট তথ্য এই কাগজপত্র জমা দিলে পরিবার ৩৫,০০০ টাকা সহায়তা পাবে এবং প্রয়োজনে অ্যাম্বুলেন্স সেবাও পাওয়া যাবে। 🔗 দরকারি লিংকসমূহ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ওয়েবসাইট BMET Clearance যাচাই আমাদের ওয়েবসাইট ✅ উপসংহার প্রবাসী কল্যাণ ডেস্ক প্রবাসীদের জন্য একটি জীবনের সঙ্গী সেবা কেন্দ্র। চেক-ইন সহায়তা থেকে শুরু করে মরদেহ পরিবহন ও দাফন খরচ—সব কিছুই এখানে বিনামূল্যে করা হয় সরকারের পক্ষ থেকে। প্রবাসী কর্মীদের কল্যাণে এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। 👉 আপনি যদি বিদেশগামী বা প্রত্যাগত প্রবাসী হন, কিংবা কেউ মারা গেলে প্রবাস থেকে মরদেহ আনতে হয়—তাহলে প্রবাসী কল্যাণ ডেস্কে যোগাযোগ করুন। 👉 আরও জানতে ভিজিট করুন: easylivesbd.org
প্রবাসিদের-সঙ্গবদ্ধ-করা
প্রবাস জীবন আকর্ষণীয় হলেও পেছনে থাকে অন্যকিছু। কেউ হয়তো কর্মজীবনের কিছু সময়ের জন্য প্রবাসী হন, আবার কেউ সারা জীবন কাটাতে। এ জীবন কারো জন্য সুখের, কারো জন্য দুঃখের। দেশ থেকে মানুষ বিদেশ যায় দেশের মানুষগুলোকে ভালো ও আনন্দে রাখার জন্য। দেশের অর্থনীতিকে সচল রাখা ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ানোর ক্ষেত্রেও প্রবাসীদের ভূমিকা কম নয়। প্রবাসের কর্মজীবিরা মা-বাবা, ভাই-বোন, স্ত্রী-সন্তানকে ভালো রাখার জন্যই রাত-দিন পরিশ্রম করে থাকেন। তাই প্রবাসের জীবন একটু ভিন্ন।
অধিকার ও নিরাপত্তা
অধিকার ও নিরাপত্তা (Rights & Safety): নিরাপত্তা এমন একটি অবস্থা বা পরিস্থিতি যেখানে কোন ব্যক্তি, প্রতিষ্ঠান বা সম্পদ ক্ষতি, বিপদ, ঝুঁকি বা হুমকি থেকে মুক্ত থাকে।নিরাপত্তা বিভিন্ন রকম হতে পারে এবং বিভিন্ন প্রেক্ষাপটে প্রয়োগ করা হয়। যেমন: ১।ব্যক্তিগত নিরাপত্তা: ব্যক্তির জীবন, স্বাস্থ্য এবং সম্পদের নিরাপত্তা। ২।পরিবারের নিরাপত্তা: পরিবার সদস্যদের শারীরিক, মানসিক ও অর্থনৈতিক নিরাপত্তা।৩। সামাজিক নিরাপত্তা: সমাজে বসবাসকারী মানুষের নিরাপত্তা, যেমন আইন-শৃঙ্খলা, মানবাধিকার, এবং সামাজিক ন্যায়বিচার।৪।সাইবার নিরাপত্তা: ইন্টারনেট এবং ডিজিটাল প্ল্যাটফর্মে তথ্যের সুরক্ষা।৫।জাতীয় নিরাপত্তা: একটি দেশের অভ্যন্তরীণ এবং বাহ্যিক হুমকির বিরুদ্ধে সুরক্ষা, যা সামরিক, অর্থনৈতিক এবং কূটনৈতিক পদক্ষেপের মাধ্যমে রক্ষা করা হয়।৬।পরিবেশগত নিরাপত্তা: পরিবেশ এবং প্রাকৃতিক সম্পদের নিরাপত্তা, যা দূষণ, প্রাকৃতিক দুর্যোগ এবং অন্যান্য পরিবেশগত হুমকির বিরুদ্ধে সুরক্ষিত করা হয়।নিরাপত্তার লক্ষ্য হচ্ছে এমন একটি পরিবেশ সৃষ্টি করা যেখানে ব্যক্তিরা শান্তি ও স্বস্তিতে থাকতে পারে এবং তাদের জীবন ও সম্পদ সুরক্ষিত থাকে। বাংলাদেশের প্রবাসী ও অধিবাসীদের নিরাপত্তা ও অধিকার নিয়ে Easy Lives গত এক যুগ ধরে গবেষণা করে যাচ্ছে। উক্ত গবেষণায় প্রবাসী ও অভিবাসীদের নিরাপত্তা ও অধিকারের বিষয়টি অধিক গুরুত্ব পায়, গবেষণায় দেখা যায় নিরাপত্তা ও অধিকারের বিষয়ে প্রবাসী ও অধিবাসীগণ সবচেয়ে বেশী সমস্যায়।তাঁরা নিরাপত্তা ও অধিকারে খুবই বঞ্চিত এবং লাঞ্ছিত। আমাদের গবেষণার বিভিন্ন ধরনের সমস্যা যেমন তার শারীরিক, মানসিক, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, রাষ্ট্রীয়, আইনিগত, পৈত্রিক সম্পদের এবং তার নিজের উপার্জিত অর্থের সহ বিভিন্ন ধরনের নিরাপত্তা ও অধিকার জনিত সমস্যায় ভুগছে। গবেষণার ফলশ্রুতিতে আমরা তাদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করার জন্য গবেষণায় উঠে আসা বিভিন্ন ধরনের সমস্যাগুলো তালিকাভুক্ত করতে পেরেছি।তালিকাভুক্ত সমস্যাগুলো নিয়ে Easy Lives কাজ করে যাচ্ছে। দ্রুত সময়ের মধ্যে উক্ত কাজের সুফল প্রবাসী ও অধিবাসীগণ পেতে শুরু করবে। প্রবাসী ও অধিবাসীগণ আমাদের অর্থনৈতিক কাঠামো ধরে রেখেছে ঘরের পিলারের মত। তাদের এই অবদান বাংলাদেশ মনে রাখবে চিরদিন। এতটা অবদান রাখার পরও তাদের শারীরিক, মানসিক, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, রাষ্ট্রীয়, আইনিগত, পৈত্রিক সম্পদের এবং তার নিজের উপার্জিত অর্থের নিরাপত্তা এবং অধিকার নিশ্চিত করা সম্ভব হচ্ছে না।তাঁর নিরাপত্তা এবং অধিকার নিয়ে তাঁর পরিবার, সমাজ ও রাষ্ট্রের কোন ভাবনা নেই।অনেব ক্ষেত্রে আমরা অবাক হয়ে দেখেছি তাদের নিজের জন্য নিজেরও কোন ভাবনা নেই। ভাবনা তো পরের কথা আগেতো তাঁর নাগরিক অধিকার নিয়ে নিজের ধারণা থাকা দরকার।তাদের নাগরিক অধিকারের ধারণাও ক্ষীন।প্রবাসী ও অধিবাসীগণের অধিকার ও নিরাপত্তার বিষয়ে সম্মক জ্ঞান থাকা জরুরী ছিল তাঁর পরিবারসহ সবার।তাঁরা জমি বা সম্পদ বিক্রি করে প্রবাসে যায়, হাড়ভাঙ্গা পরিশ্রমের বিনিময়ে টাকা উপার্জন করে দেশে পাঠায়।উক্ত অর্থের অধিকার তাঁর আর থাকে না, সঠিকভাবে সে অর্থের ব্যবহার হয় না, হয় অবচয়, বিদেশ হতে ফেরত এসে দেখে, সে বিদেশে যাবার পূর্বে সে যেমন ছিল এখনো তেমনি আছে। নিজের কোন developmentঘটে নাই। দেশে ফেরত আসার পর তাকে পরিবারে পছন্দ করেনা, বিরক্ত হয়, দেশে নিজকে রিফুজি মনে হয়।নাগরিক অধিকার থেকে হতে হয় বঞ্চিত। সব ক্ষেত্রে হতে হয় লাঞ্ছিত। সে নিজেও ভুলে যেতে থাকে নাগরিক অধিকার। এসব সকল বিষয়ে সচেতনতা বৃদ্ধি, অধিকার আদায় এবং নিরাপত্তা নিশ্চিত করতে প্রবাসী-অভিবাসীদের হয়ে কাজ করছে এবং করবে Easy Lives. বাংলাদেশী প্রবাসী ও অভিবাসীদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজন হবে: বাংলাদেশী প্রবাসী ও অভিবাসীদের জন্য বিভিন্ন ধরনের নিরাপত্তার প্রয়োজন হতে পারে। নিম্নলিখিত নিরাপত্তাগুলোর মধ্যে উল্লেখযোগ্য কিছু হলো: আইনি নিরাপত্তা: অধিকার ও দায়িত্ব: প্রবাসী ও অভিবাসীদের তাদের অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতন করা। আইনি সহায়তা: বিদেশে আইনগত সমস্যায় পড়লে সহায়তার জন্য কনস্যুলার…
সম্মান-ও-ক্ষমতা
সম্মান ও মর্যাদা:: প্রবাসী ও অভিবাসীগণ বাংলাদেশের অর্থনীতির চালিকাশক্তির অন্যতম মাধ্যম। তাঁরা আমাদের রেমিট্যান্সযোদ্ধা, এবং তাঁদের উপর আমাদের নির্ভরশীলতা বহুমাত্রিক। তাই তাদের প্রতি আমাদের ভালোবাসা ও সম্মান অবশ্যই প্রদর্শনীয়। তাঁরা ঋণ নয়, বরং তাঁরা দেশের গর্ব। আমরা প্রায়শই কৃষক ও শ্রমিকদের ছোট করে দেখি, কিন্তু প্রকৃতপক্ষে তাঁরা ছোট নন; তাঁরা সবার চেয়ে সম্মানের যোগ্য। মানসিকতার পরিবর্তন: ছোট করে দেখার মানসিকতা পরিবর্তন করা অত্যন্ত জরুরি। ছোট মানসিকতায় জাতি কখনো উন্নতি করতে পারে না। যারা সত্যিকার অর্থে দেশের উন্নয়নে অবদান রাখেন, তাঁদের যদি সম্মান ও মর্যাদা না দিতে পারি, তবে জাতি উন্নতি করবে কিভাবে? এ বিষয়ে সচেতনতা বৃদ্ধির প্রয়োজন রয়েছে এবং সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন আবশ্যক। প্রবাসী ও অভিবাসীদের জন্য Easy Lives এর উদ্যোগ: Easy Lives প্রবাসী ও অভিবাসীদের সম্মান, মর্যাদা এবং ক্ষমতা নিশ্চিত করতে নিরলস কাজ করে যাচ্ছে। তারা নিম্নলিখিত উদ্যোগগুলো গ্রহণ করেছে: VIP (Honor) কার্ডের ব্যবহার: Easy Lives প্রবাসীদের জন্য VIP (Honor) কার্ড " চালু করতে যাচ্ছে, যা (Airport, Bus Transport, Train, Hospital, Shopping Mall ইত্যাদি) স্থানে ব্যবহার করে বাড়তি সম্মান পাবে এবং সাধারণ মানুষের চেয়ে কম টাকায় সেবা গ্রহণ করতে পারবে।বাড়তি সুবিধার পাশাপাশি সম্মান পেলে প্রবাসীদের পথচলায় কোনো বাধা থাকবে না। বিশেষ সুবিধা প্রদান: গুরুত্বপূর্ণ স্থানে প্রবাসীরা ভিআইপি মর্যাদা পাবেন।বিশেষ স্থানে তাদের জন্য প্রোটোকলের ব্যবস্থা করবে Easy Lives. সাধারণের চেয়ে কম খরচে সকল সেবা গ্রহণ করতে পারবেন। সরকার ও ইজি লাইফের উদ্দেশ্য: বাংলাদেশ সরকার প্রবাসী ও অভিবাসীদের রেমিট্যান্সযোদ্ধা হিসেবে ঘোষণা দিয়েছেন এবং তাঁদের বিশেষভাবে সম্মান ও নিরাপত্তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।Easy Lives এর উদ্দেশ্য এবং বাংলাদেশ সরকারের উদ্দেশ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ।বাংলদেশ সরকারের ইচ্ছা থাকা সত্যেও কোন প্রকল্প বাস্তবায়ন করতে কাল ক্ষেপণ হয়।Easy Lives বাংলাদেশ সরকারের প্রবাসীদের নিয়ে ভবিষৎ পরিকল্পনা এবং প্রবাসী ও অভিবাসীদের সার্বিক সমস্যা সমাধান কল্পে কাজ করছে।তাদের অধিকার, নিরাপত্তা, সম্মান, মর্যাদা প্রদানের সহিত সহজ জীবন-যাপনের ব্যবস্থা করার প্রত্যয়ে Easy Lives প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছ।প্রবাসী ও অভিবাসীগণ উক্ত পদক্ষেপের সফলতা দ্রুত পরিলক্ষিত করতে পারবেন। সুফল: এই সকল উদ্যোগের সুফল প্রবাসী-অভিবাসী ও বাংলাদেশ পাবে।তাদের সম্মান, মর্যাদা এবং সার্বিক স্বার্থ রক্ষায় Easy Lives নিবেদিত। উপসংহার: প্রবাসী ও অভিবাসীদের সম্মান এবং মর্যাদা প্রদান আমাদের সামাজিক দায়িত্ব। তাদের প্রতি সম্মান প্রদর্শন করলে আমাদের জাতীয় উন্নয়নও ত্বরান্বিত হবে। Easy Lives এর উদ্যোগগুলো প্রবাসীদের পথচলাকে আরো সহজ এবং সম্মানজনক করবে, যা দেশের সার্বিক উন্নয়নে সহায়ক হবে।
বাংলাদেশি প্রবাসী ও অভিবাসী এবং তাদের পরিবারের সদস্যদের কীভাবে স্বাস্থ্যসেবা দেওয়া যায়?
’স্বাস্থ্য সকল সুখের মূল‘ তাই বাংলাদেশের রেমিট্যান্সযোদ্ধা প্রবাসী-অভিবাসী এবং তাদের পরিবারের সকল সদস্যের সুস্বাস্থ্যের জন্য Easy Lives একটি আধুনিক স্বাস্থ্য সেবা প্রকল্প প্রবর্তন করতে যাচ্ছে।উক্ত প্রকল্প হবে বাংলাদেশী সকল প্রবাসী-অভিবাসী এবং তাদের পরিবারের সকল সদস্যের জন্য।সেবাটি হবে অত্যাধুনিক, অফলাইন এবং অনলাইন প্রকৃয়ায়। উক্ত সেবায় প্রবাসী-অভিবাসী সহ তাদের পরিবারের সকলেরসুস্বাস্থ্য ও সুন্দর জীবন-যাপনের প্রেক্ষিতে Easy Lives বিভিন্ন ধরনের (প্রতিরোধ মুলক চিকিৎসা, প্রাথমিক চিকিৎসা, মনোবিজ্ঞানিক চিকিৎসা, চিরুর্য, গর্ভাবস্থা ও শিশুরোগ, বিশেষজ্ঞ চিকিৎসা, আমলবিজ্ঞান, প্রতিরোধাত্মক চিকিৎসা, প্রতিরোধাত্মক চিকিৎসা, পুনর্বাসন চিকিৎসা ইত্যাদি) প্রকল্পের কাজ হাতে নিয়েছে।এসব চিকিৎসার যথাযথ ব্যবস্থার জন্য Easy Lives এর প্রকৃয়া চলমান। উক্ত প্রকৃয়ার ধরন হবে বিশ্বের উন্নত দেশের মত। উন্নত দেশে কোন রোগে আক্রান্ত হলে তার চিকিৎসার টাকার জন্য তাকে এবং তার পরিবারকে ভাবতে হয়না। বাংলাদেশী প্রবাসী-অভিবাসীদেরও চিকিৎসার টাকার জন্য তাকে এবং তার পরিবারকে ভাবতে হবে না। যথা সময়ে সঠিক মানের সঠিক চিকিৎসা প্রবাসী-অভিবাসীগণ পাবেন।স্বাস্থ্য সেবা বলতে কি বুঝি?স্বাস্থ্যসেবা (HealthCare) হলো এমন একটি সেবা মুলক ব্যবস্থাপনা যার মাধ্যমে মানুষের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় শাররীক ও মানসিক যত্ন, লাইফ স্টাইল পরিবর্তন, চিকিৎসা, এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। স্বাস্থ্যসেবার মধ্যে বিভিন্ন ধরনের সেবা অন্তর্ভুক্ত থাকতে পারে, যেমন প্রাথমিক স্বাস্থ্যসেবা, বিশেষজ্ঞ চিকিৎসা, রোগ প্রতিরোধ, পুনর্বাসন, এবং স্বাস্থ্য শিক্ষা। স্বাস্থ্য সেবা সাধারণত চিকিৎসা প্রতিষ্ঠানগুলি, ডাক্তার, নার্স, ঔষধ বা অন্যান্য স্বাস্থ্য পেশাদারদের মাধ্যমে অনুষ্ঠিত হয়। স্বাস্থ্যসেবার বিভিন্ন প্রকারভেদ: স্বাস্থ্যসেবা বিভিন্ন প্রকারভেদে বিভক্ত করা যায়। এর মধ্যে প্রধান কয়েকটি হল:প্রাথমিক স্বাস্থ্যসেবা (Primary Healthcare): প্রাথমিক পর্যায়ে প্রদান করা সেবা যা সাধারণ অসুস্থতা, ছোটখাটো আঘাত এবং স্বাস্থ্য পরীক্ষা অন্তর্ভুক্ত করে। প্রাথমিক স্বাস্থ্যসেবার জন্য সাধারণত পরিবারিক চিকিৎসক বা জেনারেল প্র্যাকটিশনার (GP) দায়িত্বে থাকেন।দ্বিতীয়িক স্বাস্থ্যসেবা (Secondary Healthcare): বিশেষজ্ঞদের দ্বারা প্রদত্ত সেবা যা বিশেষ ধরনের চিকিৎসা এবং সার্জারির জন্য প্রয়োজন। উদাহরণস্বরূপ, কার্ডিওলজিস্ট, নিউরোলজিস্ট ইত্যাদি বিশেষজ্ঞদের দ্বারা প্রদান করা সেবা।তৃতীয়িক স্বাস্থ্যসেবা (Tertiary Healthcare): বিশেষায়িত সেবা যা জটিল এবং গুরুতর রোগ বা আঘাতের জন্য প্রয়োজন। উচ্চমানের চিকিৎসা সুবিধা, যেমন ট্রমা সেন্টার, বিশেষায়িত হাসপাতাল ইত্যাদি অন্তর্ভুক্ত।প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা (Preventive Healthcare): রোগ প্রতিরোধ এবং স্বাস্থ্য সংরক্ষণের জন্য গৃহীত পদক্ষেপ। টিকা প্রদান, স্বাস্থ্য শিক্ষা, রোগ নির্ণয় ইত্যাদি অন্তর্ভুক্ত।স্বাস্থ্যসেবার উপাদানসমূহ: স্বাস্থ্যসেবা বিভিন্ন উপাদানের সমন্বয়ে গঠিত। এর মধ্যে প্রধান উপাদানগুলো হল: চিকিৎসা সুবিধা: হাসপাতাল, ক্লিনিক, নার্সিং হোম ইত্যাদি। এছাড়াও রয়েছে-চিকিৎসা পেশাজীবী: চিকিৎসক, নার্স, ফার্মাসিস্ট, থেরাপিস্ট ইত্যাদি।চিকিৎসা সরঞ্জাম ও প্রযুক্তি: চিকিৎসা যন্ত্রপাতি, ল্যাবরেটরি সরঞ্জাম, তথ্য প্রযুক্তি ইত্যাদি।ঔষধ ও চিকিৎসা সামগ্রী: বিভিন্ন ধরনের ঔষধ, ভ্যাকসিন, এবং অন্যান্য চিকিৎসা সামগ্রী।প্রশাসনিক এবং সহায়ক সেবা: স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা, স্বাস্থ্য বীমা, রোগীর তথ্য সংরক্ষণ এবং অন্যান্য প্রশাসনিক কার্যক্রম।স্বাস্থ্যসেবার গুরুত্ব স্বাস্থ্যসেবা মানুষের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি রোগ প্রতিরোধ এবং চিকিৎসা: স্বাস্থ্যসেবা রোগ নির্ণয়, প্রতিরোধ এবং চিকিৎসায় সহায়ক।জীবন মান উন্নয়ন: স্বাস্থ্যসেবা মানুষের শারীরিক ও মানসিক সুস্থতা বৃদ্ধি করে, যা তাদের জীবন মান উন্নয়নে সহায়ক।জীবন রক্ষার জন্য প্রয়োজনীয়: জরুরি চিকিৎসা এবং সঠিক সময়ে সেবা প্রদান অনেক সময় জীবনের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে।সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়ন: সুস্থ মানুষ কর্মক্ষম এবং অর্থনৈতিকভাবে উৎপাদনশীল হতে পারে, যা সামগ্রিকভাবে সমাজ এবং দেশের উন্নয়নে সহায়ক।উপসংহার: স্বাস্থ্যসেবা হলো এমন একটি সার্বিক ব্যবস্থা যার মাধ্যমে ব্যক্তির শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করা হয়। এটি একটি মৌলিক অধিকার এবং প্রত্যেক ব্যক্তির জন্য সহজলভ্য এবং মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করা একটি সামাজিক দায়িত্ব।বাংলাদেশী প্রবাসী ও অভিবাসী এবং তাদের পরিবারের সদস্যদের কিভাবে স্বাস্থ্যসেবা দেওয়া যায়? বাংলাদেশী প্রবাসী ও অভিবাসী এবং তাদের পরিবারের সদস্যদের স্বাস্থ্যসেবা প্রদান…
