Mission
”Easy Lives হউক সবার জন্য” এই প্রত্যাশায় আমরা ব্যক্তিগত ভাবে এবং মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক ফাউন্ডেশন, জনকল্যান ফোরাম, ফিট ফাউন্ডেশন-এর ব্যানারে গত ২০ বছর ধরে কাজ করে যাচ্ছি। আমাদের পূর্ব অবিজ্ঞতা ও গবেষণার আলোকে Easy Lives নামে প্রবাসী-অভিবাসীদের সম্মিলন, কল্যাণ ও উন্নয়ন করার প্রত্যয়ে একটি সংস্থা (Organization) প্রতিষ্ঠিত করা হয়েছে। আগামী ২০২৩ সালের মধ্যে পৃথিবীর সকল দেশে অবস্থানরত বাংলাদেশী প্রবাসী-অভিবাসীদের এবং তাদের পরিবার-পরিজনের স্বাস্থ শিক্ষা দক্ষতা কর্মসংস্থান বাসস্থান নিরাপত্তা ও মযার্দা সম্পন্ন সহজ-সরল জীবন-যাপনের জন্য প্রকৃয়া গ্রহণ করে যথাযথ সেবার ব্যবস্থা নিয়ে সবার জন্য Easy Lives নিশ্চিত করা। বাংলাদেশী প্রবাসীরা আর সাধারণ লেবার হবে না, হবে স্কিলড টেকনিশিয়ান প্রকৌশলী সৃজনশীল সারা পৃথিবীতে আমাদের প্রবাসীরা মেথা ভিত্তিক কাজে অংশ নিবে এবং যোগ্যতার পরিচয় দিবে। সারা দুনিয়া থেকে সুনাম ও বৈদেশী রেমিট্যান্স আনবে। বাংলাদেশের প্রতিটি প্রবাসী হবে Smart Expatriate & Smart Immigrant. এসবই আমাদের ভিশন। উক্ত ভিশনকে বাস্তবায়ন করার প্রয়াসে আমরা নিরলস কাজ করে যাচ্ছি। আমাদের ভিশনকে বাস্তবায়ন করতে আমাদের মিশন হচ্ছে: সারা বিশ্বের সকল প্রবাসী-অভিবাসীদের সাথে শক্তিশালী নেটওয়ার্ক প্রতিষ্ঠিত করা।
